দেশের বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের দামে অস্থিরতা বিরাজ করছে। বাংলাদেশ ব্যাংক জানায়, এ অস্থিরতার পেছনে ছয়টি কারণ মুখ্য ভূমিকা পালন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা জানান, বছরের শেষ মাসে ঋণ পরিশোধের ভ্যালু ডেটের কারণে ডলারের চাহিদা বেড়েছে। এছাড়া, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) লক্ষ্যপূরণে সাম্প্রতিক সময়ে ডলার বিক্রি বন্ধ রাখার বিষয়টিও ডলার জোগানে প্রভাব ফেলেছে।
তিনি আরও জানান, বাংলাদেশের রেটিং অবনমনের ফলে বিদেশি ব্যাংকের সঙ্গে করেসপন্ডেন্ট রিলেশনশিপ এবং ইউপাস এলসি খোলা বাধাগ্রস্ত হয়েছে। বৈদেশিক দেনা পরিশোধের সার্কুলার ও রেমিট্যান্স আহরণে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা ডলারের বিনিময় হারকে অস্থিতিশীল করেছে।
এ পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক রেমিট্যান্স আহরণের সর্বোচ্চ বিনিময় হার প্রতি ডলার ১২৩ টাকা নির্ধারণ করেছে। পাশাপাশি ড্যাশবোর্ড ও ডাটা মনিটরিং ব্যবস্থা কার্যকর করা হয়েছে।
0 মন্তব্যসমূহ